বিশ্বকাপের আগ মুহুর্তে বড় দুঃসংবাদে মাথায় আকাশ ভেঙ্গে পড়লো ভারতের

 



ইনজুরি থেকে অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরের ফেরার অপেক্ষায় স্বাগতিক ভারত। এরই মধ্যে অন্য আশঙ্কার কালো মেঘ উড়ে এলো ভারতীয় শিবিরে। ইনজুরি শঙ্কা দেখা দিয়েছে পেসার হার্শিত রানাকে নিয়ে। ডি.ওয়াই. পাটিল স্পোর্টস একাডেমিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে মাত্র এক ওভার বল করার পরই মাঠ ত্যাগ করেন তিনি। ২৪ বছর বয়সী এই পেসার তার একমাত্র ওভারে ১৬ রান খরচ করেন। খবর হিন্দুস্তান টাইমসের। 


বল করার সময় বেশ অসুবিধায় ভুগছিলেন হার্শিত। দুই বার বল করতে গিয়েও ফিরতে হয় তাকে।  এরপর তিনি হাঁটু ধরতে বাধ্য হন এবং মাঠ থেকে আস্তে আস্তে হেঁটে বের হন। ম্যাচে তার খেলা এখানেই শেষ হয়। বিসিসিআই’র পক্ষ থেকে এখনো পর্যন্ত বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। 


এর আগে সুন্দর নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে ইনজুরিতে পড়েছিলেন। এখনো ভারতীয় শিবিরে যোগ দেননি তিনি।  তার পুরোপুরি সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে কি না, তা এখনো পরিষ্কার নয়।

Post a Comment

Previous Post Next Post